বিশেষ প্রতিনিধি : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদফতর (পিআইডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজ নিজ দপ্তরের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।বৈঠক শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বলে পিআইডির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।