মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে : সিইসি
/ ৫১৭ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।শনিবার রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশনের আয়োজিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় নির্বাচন কমিশনাররা, ইসি সচিব এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।সিইসি জানান, ভোট গ্রহণের বাস্তব পরিবেশ কেমন হওয়া উচিত তা যাচাই করতেই মক ভোটিং আয়োজন করা হয়েছে। নতুন ভোটারদের অভিজ্ঞতা অর্জন এবং ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি যাচাইয়ের বিষয়টিও ছিল এই অনুশীলনের লক্ষ্য।তিনি বলেন, কেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ানো প্রয়োজন কি না—তা মক ভোটিংয়ের মূল্যায়নের ভিত্তিতেই নির্ধারণ করা হবে। কারণ ভোটকক্ষ বাড়ালে অতিরিক্ত কর্মকর্তা, সরঞ্জাম ও ব্যবস্থাপনা যুক্ত করতে হয়।গণভোট প্রসঙ্গে সিইসি জানিয়ে বলেন, এবার জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে ভোটাররা কেবল ‘হ্যাঁ’ বা ‘না’—এ দুটি অপশনের মধ্যে একটি বেছে নিতে পারবেন। শিগগিরই সরকার ও ইসি যৌথভাবে গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণা শুরু করবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হচ্ছে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত সমন্বয় করছে।মক ভোটিংয়ে দেখা যায়, সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে কেন্দ্রে প্রবেশ, স্লিপ যাচাই, ব্যালট গ্রহণ এবং গোপন কক্ষে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.