মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
/ ৪৮২ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । বুধবার সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।প্রধান উপদেষ্টা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কিছুটা সময় তাঁর পাশে অবস্থান করেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, প্রধান উপদেষ্টাকে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বিএনপি মহাসচিব হাসপাতালের নিচে স্বাগত জানান। পরে প্রধান উপদেষ্টাকে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে যান অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।সন্ধা ৭টা ৩২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহর হাসপাতাল ত্যাগ করে।এর আগের দিন মঙ্গলবার রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালটিতে গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এছাড়াও মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.