মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
শ্যামনগর উপজেলার গাবুরাতে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
/ ৭৫ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জীবন-জীবিকার উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।এরই ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে গাবুরা ইউনিয়নের গাবুরা মৌজার ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের ২৩ জন নারী ও ২ জন পুরষকে ৩দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটি প্রজেক্ট টু ইমপ্রুভ ফুড সিকিউরিটি এ্যান্ড সাস্টেইনবল লাইভলিহুডস প্রকল্পের”প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ বাহার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমূখ।ইউপি সদস্য বলেন, বিভিন্ন সংস্থা বিভিন্ন সময়ে গাবুরাতে কাজ করলেও গাবুরাতে স্থায়ীভাবে কোন পরিবর্তন হয়নি। ফেইথ ইন এ্যাকশন যে কাজ করছে তাতে আমাদের গাবুরার মানুষের কোন না কোন পরিবর্তন আসবে। মনে রাখতে হবে যে, আমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করব যাতে মানুষের কাছে আমাদের হাত না পাততে হয়, বরং আমরা মানুষকে দান করব। সেজন্য ফেইথ ইন এ্যাকশনের কাজকে আমরা সবসময় সহযোগিতা করব।প্রশিক্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, ফেইথ ইন এ্যাকশনের এই প্রশিক্ষণ অন্য প্রশিক্ষণের চেয়ে আলাদা। কৃষি বিষয়ক এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.