মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
পিরোজপুর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন
/ ১৭১ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:৩০ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগর) আসনের জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়।এর আগে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত জাতীয় পার্টি (কাজী জাফর)–এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।দলীয় সূত্র জানায়, মোস্তফা জামাল হায়দারের বার্ধক্যজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতার বিষয়টিও বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন পুনর্বিবেচনা করা হয়। পরবর্তীতে জোটের সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপির নিজস্ব প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে পিরোজপুর-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.