মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
আয়নাঘরের অন্ধকারে ফিরতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের
/ ৯৭ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ যদি আবারও গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও তথাকথিত ‘আয়নাঘর’-এর অমানবিক অধ্যায়ে ফিরে যেতে না চায়, তবে আসন্ন গণভোটে জনগণকে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। রোববার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত নাগরিক পদক–২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, দেড় বছর আগে রাজধানীর রাজপথে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার সীমিত সময় ও সক্ষমতার মধ্যেও দেশকে একটি ভিন্ন পথে এগিয়ে নিতে চেষ্টা করেছে।আদিলুর রহমান খান বলেন, “আমরা সেই বাংলাদেশকেই বাস্তবে রূপ দিতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন শহীদরা আমাদের দেখিয়ে গেছেন—যেখানে অন্যায় ও অবিচারের কোনো স্থান থাকবে না, যেখানে বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।” তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকার সব কাজ সম্পন্ন করতে পারেনি, তবে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আর কখনো আধিপত্যবাদ কিংবা অন্যায় শক্তির কাছে মাথা নত করবে না। দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষাই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।তিনি গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচনের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় করা সম্ভব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.