মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
নির্বাচন উৎসবমুখর করতে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
/ ৩৩৭ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫’শ ৮৫ জন সদস্যসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলেছেন,স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দফতরে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন কর্মকর্তা ও নাবিককে তাদের সেবার জন্য পদক প্রদান করা হয়।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,নির্ধারিত নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দেশের উপকূলীয় এলাকা এবং অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র উদ্ধার ও চোরাচালান রোধ, মাদক ও মানব পাচার প্রতিরোধ, ডাকাতি ও জলদস্যুতা দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। নিয়মিত টহলের মাধ্যমে সমুদ্র ও নদীপথকে নিরাপদ রাখার পাশাপাশি দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও তারা সফলভাবে পরিচালনা করছেন।উপদেষ্টা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করা এবং দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ, দুস্থজেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ ও রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ডের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী নদী এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে মানব পাচার, অস্ত্র চোরাচালান এবং মাদক চোরাচালানপ্রতিরোধে কোস্ট গার্ড শুধু দেশের উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখছে না, একই সাথে অত্র সমুদ্র অঞ্চলেরনিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক মহলে এই অবদানের কারণে আমেরিকা, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশসমূহ কোস্ট গার্ডের এই অবদানের প্রশংসা করেছে এবং একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সময়োপযোগী সংস্কার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সক্রিয় অংশগ্রহণসহ দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করে কোস্ট গার্ড ভূয়সী প্রশংসা অর্জন করেছে।তিনি আরও বলেন, বাংলাদেশের সমুদ্র ও বিস্তৃত উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড একটি স্বতন্ত্র আধাসামরিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ এই বাহিনী উপকূলীয় জনগোষ্ঠীসহ সমগ্রদেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।তিনি কোস্ট গার্ডকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় নির্বাচনে আপনাদেরকে সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, দল, কিংবা রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.