মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
তারেক রহমান আজ জাতির নেতা : তথ্যমন্ত্রী
/ ১৩২ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বলেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি । জনগণের ভোট ও ম্যান্ডেটে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে জাতির নেতৃত্ব হাতে নিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।মন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখার ৫৭ দিনের মাথায় জনগণের ভোটে ও জাতির ম্যান্ডেটে তারেক রহমান জাতির নেতায় রূপান্তরিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।তিনি বলেন, এই সময়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন। পৃথিবীর সব মা তার সন্তানকে গর্বিত দেখতে চান, কিন্তু দুর্ভাগ্যবশত তার মৃত্যুর অল্প কিছুদিনের মধ্যেই তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় আজকের এই পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়ে যান এবং শিল্প-কারখানাগুলোকে ব্যক্তি মালিকানায় ফিরিয়ে দিয়ে উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি তৈরি করেন।বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, তিনি মূলত রাজনীতি করার ইচ্ছা নিয়ে সামনে আসেননি। একজন সাধারণ গৃহিণী হিসেবে পরিবারের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের রাজনৈতিক শূন্যতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে তাকে রাজপথে নামতে হয়।তিনি বলেন, সামরিক শাসনের হাত থেকে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফ মাহামুদ জুয়েল।এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.