মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
/ ৪৬ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। নির্বাচনের সময় আমাদের দলের প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার ; সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এ আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিভিশনের সার্বিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি সরকারের লক্ষ্যের সাথে মিলিয়ে বিটিভিকে কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায়, সে বিষয় নিয়ে কাজ করছি।বিটিভি ও বেতারকে সময়োপযোগী করে তুলতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। মানুষকে অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে ধরনের তথ্য প্রযুক্তিগত জ্ঞান দরকার সে সক্ষমতা অর্জনে আমাদের সচেষ্ট থাকতে হবে।তিনি আরও বলেন, এক এলাকায় একাধিক প্রেসক্লাব থাকতে পারবে না। একটি প্রেসক্লাব গঠন করে সেটাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। বিভক্ত থেকে কখনো প্রেসক্লাবকে শক্তিশালী করা যায় না। একটা প্রেসক্লাব গঠন করে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করে কাজ করে যেতে হবে।প্রশাসনের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, প্রেসক্লাব এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো বাধার সম্মুখীন না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আনসার উদ্দিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান মুকুল, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.