মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ দেশ ছাড়তে বাধ্য হয়েছে: জাহিদুল ইসলাম
/ ২৭৬ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের আচরণ মিলে যাচ্ছে। ফলে তারাও ফ্যাসিবাদী তকমা থেকে রেহাই পাচ্ছে না।” সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ‘ক্যারিয়ার গাইডলাইন’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম আরও বলেন, গত ১৫ বছর ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রশিবিরের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। কোরআন শিক্ষা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া হয়নি, এমনকি রমজানে ইফতার অনুষ্ঠান করতেও বাধা দেওয়া হয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। তিনি বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই আদর্শ ও সততার জায়গায় কখনো আপস করেনি। যদি করত, তবে আজকের অবস্থানে আসা সম্ভব হতো না। আমরা কাউকে শিবির করতে বলি না, শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তরুণদের আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর পান্নালাল রায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রমের সাবেক সম্পাদক মো. শফিউল্লাহ, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ জহিরুল হক, জেলা সভাপতি মো. এমরান খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.