মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন
/ ২১৩ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : রোগ কোনো নির্দিষ্ট সময়ে হয় না, অথচ আমাদের সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে বা আলট্রাসাউন্ডের মতো জরুরি সেবাগুলো নির্দিষ্ট সময়ের পর আর পাওয়া যায় না। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন বলেছেন,সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ।শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘রাত ১০টায় একজনের জরুরি আলট্রাসাউন্ড প্রয়োজন হলে তার স্বজনদের কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়, তা ভুক্তভোগীরাই জানেন। জরুরি সময়ে প্রয়োজনীয় পরীক্ষা না করা গেলে সঠিক চিকিৎসা ব্যাহত হয়।তিনি বলেন, শুধু বরাদ্দ বা অর্থায়ন বাড়ালেই হবে না, বরং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মন্ত্রী দক্ষ জনবল তৈরির ওপর জোর দিয়ে বলেন, ‘মানুষ তৈরি না হলে দামি মেশিন দিয়ে কোনো লাভ হবে না। আমাদের টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার ও চিকিৎসক—সব পর্যায়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এম মঈনুল ইসলাম। দিনব্যাপী সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিষয়ে অর্ধশতাধিক বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপিত হয়। অনুষ্ঠানে ডা. ফরিদা ইয়াসমিনকে ‘ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.