মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া পিরোজপুরের দুই প্রবীণকে সম্মাননা
/ ৫৪৪ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস : বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন ও কৃষি উন্নয়নের ধারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া দুই প্রবীণ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) পিরোজপুর জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৭ সালে শুরু হওয়া এ ঐতিহাসিক কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক রেজা পহলভি মাসুম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবির লীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য আখতারুজ্জামান শেখ রাহাদ। সম্মাননা প্রাপ্তরা হলেন হেদায়েতুল ইসলাম ও শাহজাহান বাদশা। তাঁরা শহীদ জিয়াউর রহমানের আহ্বানে দেশের গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছিলেন। সম্মাননা গ্রহণের পর প্রবীণ দুই ব্যক্তি বলেন, শহীদ জিয়াউর রহমানের ডাকে দেশ গঠনের কাজে আমরা মাঠে নেমেছিলাম। আজকের এই স্বীকৃতি আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রকৃত জননেতা। তিনি কৃষিনির্ভর অর্থনীতির পুনর্গঠনে জনগণকে সম্পৃক্ত করে ‘খাল কাটা কর্মসূচি’র মাধ্যমে উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর এই কর্মধারা আজও দেশের টেকসই উন্নয়নের প্রেরণাসূত্র। বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে শহীদ জিয়ার কর্মদর্শন ও দেশগঠনের ভাবনা সম্পর্কে জানতে হবে, যাতে তারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশের নির্মাণে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে স্থানীয় এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.