মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের
/ ২৯ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ ফুটবলে যেন চমকের শেষ নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের প্রথমার্ধ ৭৩ মিনিট পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য ছিল ।তারপর শুরু হলো একের পর এক গোল। ৮০ মিনিটে দশজনের দলে পরিণত হয় বসনিয়া-হার্জেগোভিনা। এরপরই গোল উৎসবে মাতে সুইজারল্যান্ড। ইনজুরি টাইমসহ ২৩ মিনিটের ব্যবধানে ৫ গোল হয়েছে এই ম্যাচে। এর মধ্যে ৪ গোল সুইসদের। তারা জিতেছে ৪-১ ব্যবধানে। যেখানে ৭৪ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল ০-০। এরপর যেন গোলবন্যা বয়ে যায় লস অ্যাঞ্জেলেসে। শেষ ২৩ মিনিট ও যোগ করা সময় মিলিয়ে মোট পাঁচবার জাল কাঁপে, যার চারটিই করে সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় সুইসরা। ম্যাচের প্রথমার্ধে বলের দখলে স্পষ্ট আধিপত্য ছিল সুইজারল্যান্ডের। প্রতিপক্ষের তুলনায় দ্বিগুণেরও বেশি পাস সম্পন্ন করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। এনদোয়ে ও ফ্রয়েলার সাইড-নেটিংয়ে বল জড়ালেও বসনিয়ার গোলরক্ষক ইব্রাহিম ভাসিলজকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি।অন্যদিকে ধীরগতির ফুটবল খেলেও কয়েকটি আক্রমণ গড়ে তোলে বসনিয়া-হার্জেগোভিনা। তবে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় বিরতিতে যায় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলে যায়। ৫৬ মিনিটে সুইজারল্যান্ড গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জাকার ক্রসে এনদোয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে শট নিলেও অসাধারণ দক্ষতায় তা ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেন ভাসিলজ। ৬২ মিনিটেও বসনিয়ার এই গোলরক্ষক নিজের নৈপুণ্য দেখান। এম্বোলোর শক্তিশালী হেড ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি।
তবে ৭৪ মিনিটে আর রক্ষা হয়নি। বদলি হিসেবে নামা দুই খেলোয়াড়ের সমন্বয়ে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ভার্গাসের ক্রস থেকে বল পেয়ে জোহান মানজাম্বি কাছ থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন। এর ছয় মিনিট পর আরও বড় বিপদে পড়ে বসনিয়া। গোলের সুযোগ তৈরি করা ব্রিল এম্বোলোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন শেষ ডিফেন্ডার মুহারেমোভিচ। ফলে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া-হার্জেগোভিনা। সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে বেশি সময় নেয়নি সুইসরা। ৮৪ মিনিটে এম্বোলোর পাস থেকে রেনাতো ভার্গাস নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।৯০ মিনিটে আবারও জালের দেখা পায় সুইজারল্যান্ড। অধিনায়ক গ্রানিত জাকার পাস থেকে ভার্গাস বল বাড়িয়ে দেন মানজাম্বির কাছে। সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার, আর সুইজারল্যান্ড এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান কিছুটা কমায় বসনিয়া-হার্জেগোভিনা। বদলি হিসেবে মাঠে নামার পরপরই মাহমিচ দুর্দান্ত এক ভলিতে গোল করে স্কোরলাইন ৩-১ করেন। কিন্তু শেষ হাসি হাসে সুইজারল্যান্ডই। যোগ করা সময়ের সপ্তম মিনিটে বক্সের ভেতর সোকে ফেলে দিলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করে নিজের নাম স্কোরশিটে তোলেন অধিনায়ক গ্রানিত জাকা। শেষ পর্যন্ত পাঁচ গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.