মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয়
/ ৭৩ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৯ জনের কাতারকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে তারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট পেল কানাডা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। এর ফলও পেয়ে যায় দ্রুত। কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা জোনাথন ডেভিডের জোরালো শট ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন কানাডার স্ট্রাইকার সাইল লারিন। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষেও গোল করেছিলেন তিনি।২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। এরপরই আরও বিপদে পড়ে কাতার। কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন হোমাম আহমেদ। প্রথমে পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে ফ্রি-কিক দেন রেফারি। তবে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ান হোমামকে। ফলে ম্যাচের আধঘণ্টা পেরোতেই ১০ জনের দলে পরিণত হয় কাতার।সুবিধা কাজে লাগিয়ে বিরতির আগেই আরও একটি গোল করে কানাডা। নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে ব্যবধান ৩–০ করেন ডেভিড।দ্বিতীয়ার্ধের শুরুতেই কাতারের দুর্দশা আরও বাড়ে। ৫৩ মিনিটে কানাডার ইসমায়েল কোনেকে কঠোর ট্যাকলে ফাউল করে লাল কার্ড দেখেন কাতারের আসিম মাদিবো। ওই ফাউলে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কোনে। ফলে ৯ জনের দলে পরিণত হয় কাতার। এরপর ম্যাচ পুরোপুরি একতরফা হয়ে যায়। ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে নাথান সালিবা চতুর্থ গোল করেন। গোল উদ্‌যাপনের সময় চোটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া কোনের জার্সি প্রদর্শন করেন তিনি।৭৫ মিনিটে কানাডার পঞ্চম গোলটি আসে আত্মঘাতী গোল থেকে। কাতারের ডিফেন্ডার মোহাম্মদ মানাই নিজের জালেই বল পাঠিয়ে দেন।শেষদিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। তার তৃতীয় গোলেই ৬–০ ব্যবধানে জয় নিশ্চিত করে কানাডা। চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক; প্রথমটি করেছিলেন লিওনেল মেসি।ডেভিডের হ্যাটট্রিক ও কাতারের দুই লাল কার্ডের ম্যাচে বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল স্বাগতিক কানাডা। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সে কঠিন পরিস্থিতিতে পড়ে গেল কাতার। এছাড়া ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বিসি প্লেস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একই বক্সে বসে তিনি ম্যাচটি উপভোগ করেন। চলতি বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে তিনিই প্রথম রাষ্ট্রপ্রধান যিনি মাঠে সশরীরে উপস্থিত থেকে খেলা দেখলেন। ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.