মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
/ ৮৯ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৪১ অপরাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে চলমান ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিস প্রধান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ওয়ালটন প্লাজার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয়। কর্পোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা দিনাজপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “গ্রাহকসেবার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে ওয়ালটন প্লাজা নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ালটন প্লাজা-পঞ্চগড় শাখার ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, পুরাতন পঞ্চগড় শাখার ম্যানেজার মোঃ মাহফুজার রহমান, বোদা শাখার ম্যানেজার মোঃ রকি শেখ এবং দেবীগঞ্জ শাখার ম্যানেজার মোঃ জুয়েল রানা। এসময় চারটি শাখার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. জান্নাত আরা মিলি। তাঁকে সহযোগিতা করেন উম্মে কুলসুম ও মৌমিতা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ৭৯ জন রোগী এ ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ওয়ালটন প্লাজার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.