মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
খাল আমাদের প্রাণ”-কলাপাড়ায় খাল দখল-দূষণ রোধে তিন সংগঠনের দাবি
/ ৯৭ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
Oplus_131072

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ সোমবার বিকেলে আন্ধারমানিক নদীর তীর সংলগ্ন এলাকায় “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”, “পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া” ও “আমরা কলাপাড়াবাসী” স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” কলাপাড়া উপকূলীয় অঞ্চল সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু বলেন, খাল-নদী বেষ্টিত সাগরঘেষা কলাপাড়া উপজেলার অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি ও মৎস্য শিকার। এই অঞ্চলের কৃষিকাজ, নিত্যদিনের প্রয়োজনীয়তা ও জীবিকার অন্যতম উৎস খালের পানি। কিন্তু দীর্ঘদিন ধরে খাল ভরাট, দখল ও দূষণের কারণে মিঠা পানির তীব্র সংকট দেখা দিয়েছে।তিনি আরো বলেন, ৬০-এর দশকে জলোচ্ছ্বাস ও লোনা পানির আগ্রাসন ঠেকাতে বেড়িবাঁধ ও সুইসগেট নির্মাণ করা হলেও বর্তমানে এর বিরূপ প্রভাব দেখা দিয়েছে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছে। একদিকে পলিতে খাল ভরাট, অন্যদিকে জমির মালিকরা সেই জায়গা দখল করে চাষাবাদ, পুকুর ও বসতবাড়ি নির্মাণ করেছেন। ভূমি অফিসের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব দখলদারিত্ব এখনও চলছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে অন্তত দুই শতাধিক খাল নিশ্চিহ্ন হয়েছে। তহশিল অফিসের অনীহায় ভরাট খালগুলো এখন কৃষিজমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমনকি গুরুত্বপূর্ণ খালগুলো সরকারিভাবে মাছ চাষের নামে লিজ দিয়ে সাধারণ মানুষের ব্যবহার থেকেও বঞ্চিত করা হয়েছে।বক্তারা অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের পুনর্খনন প্রকল্পে স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের মতামত না নেওয়ায় প্রয়োজনীয় খাল পুনর্খনন হয়নি। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। আরও বলেন, কুয়াকাটা পৌরসভার লতাচাপলী মৌজার দেড় একর খাস খতিয়ানের একটি খাল নবোদয় হাউজিং নামে একটি প্রতিষ্ঠান ভরাট করে দখল করে নিয়েছে। কিন্তু এখনো সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” কলাপাড়া উপকূলীয় অঞ্চল সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, “পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া” সমন্বয়কারী নজরুল ইসলাম, “আমরা কলাপাড়াবাসী” সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।বক্তারা কলাপাড়া ও কুয়াকাটার খালগুলো রক্ষায় সরকারি কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.