মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
বিএনপি আপোষ করে না, গুপ্ত রাজনীতি করে না : সাঈদ খান
/ ১১১ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

পিরোজপুর অফিস : বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পারেরহাট আবাসে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর-১ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে সময়োপযোগী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও জনগণমুখী রাষ্ট্র গঠন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো বিনির্মণের এই কর্মসূচি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পথনির্দেশনা দেবে। উঠান বৈঠকে সাঈদ খান আরও বলেন, “বিএনপির প্রতিটি কর্মী ১৭ বছর ধরে বলে এসেছে-আমরা বিএনপি করি, আমরা কাউকের সঙ্গে আপোষ করি না। বিএনপি কোনো গুপ্ত রাজনীতি করে না; জনগণের রাজনীতি করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টসহ বিভিন্ন অনিয়ম-অনাচার নিয়ে প্রশ্ন তুলে বলেন, কেউ কী করে হঠাৎ করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে-জনগণের সামনে তা ব্যাখ্যা করা উচিত। সাঈদ খান তারেক রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করে বলেন, গত ১৭ বছর ধরে তিনি জনগণের পাশে থেকে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন সংগ্রহশালীভাবে পরিচালনা করেছেন। বিএনপি আপোষ করে না, বিএনপি গুপ্ত রাজনীতি করে না-এটাই আমাদের অঙ্গীকার। অনুষ্ঠন সভাপতিত্ব করেন পারেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দল; এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকারের বাইরে রয়েছেন; জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে আমাদের দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর কবির মান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, ফিরোজ শেখ, ক্রীড়াসংগঠক মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো: বেল্লাল শিকদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা শেখ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিতদের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.