মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
কলাপাড়ায় অসুস্থ কলেজ শিক্ষার্থীর পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী
/ ১২৮ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় এক অসুস্থ কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি পৌর শহরের কলেজ রোড এলাকার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে তার ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। অসুস্থ শিক্ষার্থী মো. জিহাদ হোসেন (১৮) কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কয়েক দিন আগে হঠাৎ তীব্র মাথাব্যথা ও পরবর্তীতে ডান হাত-পা অবশ হয়ে যাওয়ায় তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তবে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিকদার মো. সালাউদ্দিন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিকদার মোহাম্মদ জুয়েল ইকবাল, উপজেলা ছাত্রদল নেতা আল ইমরান আকন, কলেজের ডিগ্রি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনান ও একাদশ শাখা ছাত্রদলের সভাপতি শুভ প্রমুখ।অসুস্থ শিক্ষার্থী জিহাদ বলেন, “কিছু দিন আগে হঠাৎ মাথাব্যথা শুরু হয়, পরে ডান হাত ও পা অবশ হয়ে যায়। চিকিৎসা নিয়েছি, কিন্তু এখনো সুস্থ হতে পারিনি।”জিহাদের বাবা মো. জলিল খান বলেন, “ছেলের অসুস্থতায় আমরা খুবই চিন্তিত। ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছি। বিএনপি নেতার এই মানবিক উদ্যোগে আমরা কৃতজ্ঞ।”কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, “কলেজ ছাত্রদলের নেতাদের মাধ্যমে জিহাদের অসুস্থতার খবর পাই। তাই নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে তার বাসায় এসেছি। আমরা সার্বিক খোঁজখবর নিয়েছি এবং আর্থিক সহায়তা দিয়েছি। আশা করি, জিহাদ দ্রুত সুস্থ হয়ে পড়াশোনায় ফিরবে। এই পরিবারের পাশে সবসময় আছি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.