মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
নার্সিং অধিদপ্তরকে একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
/ ৫০৮ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

পিরোজপুর অফিস : দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএইচএস) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বিএনএ জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায় ও শিক্ষার্থী প্রতিনিধি আবু সাঈদসহ জেলা হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।বক্তারা বলেন, গত ৪৮ বছরে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করে একীভূত করা হলে নার্সিং পেশার স্বাধীনতা, মর্যাদা ও উন্নয়নের অগ্রযাত্রা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তাঁরা আরও বলেন, সরকারের উচিত স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা, একীভূত নয়।শিক্ষার্থী প্রতিনিধি আবু সাঈদ বলেন, নার্সরা এই দেশের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাহলে কেন তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে ? কেন তাদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে ? অধিদপ্তর একীভূত করার প্রক্রিয়া নার্সদের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার সামিল। এছাড়া তিনি আরো যুক্ত করেন “এইচএসসি শেষে কঠোর পড়াশোনা ও প্রশিক্ষণ শেষ করেও কোর্সটি ‘ডিপ্লোমা’ থেকে যায় যা গভীর অবিচার। দ্রুত একে স্নাতক সমমান ঘোষণা করা জরুরি।”মানববন্ধনে উপস্থিত সবাই মনে করেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা এই মহান পেশার স্বাধীনতা, মর্যাদা ও পেশাগত অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.