মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
/ ১৪৬ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

মিরপুর প্রতিনিধি : মিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুল আলম।সভায় সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শান্ত, সহ-সভাপতি এস. এম. ইসলাম উকিল, নজরুল ইসলাম টুটুল, শাহিনুজ্জামান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. ইকবাল হোসেন নিপুসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় আরও অংশ নেন— জাকির হোসেন মোল্লা, সানজিদা আক্তার শবনম, জি. এস. জয়, র. ই. জাকির, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নাসির বিন আরেফিন, মনজুরুল আহমেদ, আব্দুল মালেক, গাজী শাহজালাল, ফরিদা পারভীন ববি, এ. ওয়াই. এস. কামরুল ইসলাম, মিজানুর রহমান খান, জান্নাত আক্তার, শহীদুজ্জামান পলাশ, হোসাইন মোহাম্মদ এনামুল হক, মোঃ হুমায়ুন কবির, সাহা আফগান আসাদুল্লাহ, মোঃ খলিলুর রহমান ও রশিদ ই মাহবুব। সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুল আলম বলেন, “মিরপুর প্রেসক্লাব এলাকায় কর্মরত সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তার প্রতীক। সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, “মিরপুর প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ডিজিটাল সাংবাদিকতা, পেশাগত প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সভায় অন্যান্য বক্তারাও সংগঠনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিকতা, প্রযুক্তিগত দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। সভার শেষে সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, যৌথ উদ্যোগ ও ইতিবাচক সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানানো হয়।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.