মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
আশুলিয়ায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন
/ ১৬২ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার আশুলিয়ায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বৃহৎ আকারে প্রথম কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভাদাইল জামিয়াতুল কুরআন সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্সের ময়দানে এ প্রতিযোগিতা ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলরবের জনপ্রিয় উপস্থাপক ইয়াসিন হায়দার এবং সুপরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও ‘বিনোদন বন্ধু’ মহিউদ্দিন হাসান খান।এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহামুদ শান্ত, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং আশুলিয়া অঞ্চলের বিভিন্ন মাদরাসার প্রধানগণ।প্রতিযোগিতায় আশুলিয়া অঞ্চলের বিভিন্ন মাদরাসা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রওজাতুল কুরআন মাদরাসার শিক্ষার্থী তানজিম হোসেন; দ্বিতীয় স্থান অর্জন করে জামিয়া নূরিয়া মাদরাসার শিক্ষার্থী মো. হাসান; এবং তৃতীয় স্থান অধিকার করে রওজাতুল কুরআন মাদরাসার শিক্ষার্থী হোসাইন আহমাদ।
প্রথম বিজয়ীকে একটি ফ্রিজ, দ্বিতীয় বিজয়ীকে একটি সাইকেল এবং তৃতীয় বিজয়ীকে একটি সেলাই মেশিন পুরস্কার হিসেবে দেওয়া হয়। এছাড়া বাকি সাতজন প্রতিযোগীকে দেওয়া হয়েছে সান্ত্বনা পুরস্কার।সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, “এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশুলিয়াতে এটাই বৃহৎ আকারে প্রথম কুরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানে কলরবের বিভিন্ন শিল্পীগোষ্ঠী মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন। তাদের সুরের মূর্ছনায় অনুষ্ঠানস্থল এক পবিত্র আমেজে ভরে ওঠে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.