মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার
/ ৫৭৮ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহে কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার মঙ্গলবার ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে সরকারের সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস দেন।সাক্ষাৎকালে শিক্ষা উপদেষ্টা নিহত দিপুর বাবা রাবিলাল দাসসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।অধ্যাপক সি আর আবরার বলেন, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত মতভেদ কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় উত্থাপিত সব অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কোনো ব্যতিক্রম ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে পরিচালনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়ীদের বিরুদ্ধে আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।অধ্যাপক আবরার বলেন, ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সমাজের সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃত্বের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা জানান, দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে এবং আগামী দিনগুলোতে সরকার তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে।দেশের সব নাগরিককে সুরক্ষা দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.