মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন
/ ১৮৫ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন

কে এম মোহম্মাদ হোসেন রিজভী: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপস্থিত হয়ে তিনি এ কার্যক্রম শেষ করেন।দুপুর ১টার দিকে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রয়োজনীয় তথ্য যাচাই, ছবি তোলা ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তিনি ভবন ত্যাগ করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল সদস্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারায় নির্বাচন কমিশনকে যে কোনো সময় যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। সে অনুযায়ী এই নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রচলিত বিধি অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাইয়ের মাধ্যমেই তারেক রহমানের এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।উল্লেখ্য, দীর্ঘ সময় পর দেশে ফিরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান বিভিন্ন প্রশাসনিক ও আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তার ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়াকে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.