মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
নতুন বছরে নির্বাচন ও গণভোট আয়োজন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে : প্রধান উপদেষ্টা
/ ৪১৯ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি এবং বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষকে ঘিরে দেওয়া এক বাণীতে তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর জাতীয় জীবনে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।বুধবার দেওয়া এই শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছর যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে তোলে। তিনি কামনা করেন—২০২৬ সাল সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা।তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার উন্মোচন। পুরোনো হতাশা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই সময়। একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নতুন বছর আমাদের নতুন উদ্যমে উদ্বুদ্ধ করে।প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেম ও মানুষের কল্যাণকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বছরে সকল চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বাণীতে জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত বাস্তবতার কথাও উল্লেখ করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে পথচলা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক যাত্রা পূর্ণতা পাবে বলে সরকার প্রত্যাশা করছে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও বেগবান করবে—এটাই নতুন বছরের সবচেয়ে বড় প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।সবশেষে প্রধান উপদেষ্টা আবারও সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর হোক ঐক্য, শান্তি ও আশার প্রতীক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.