মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
পিরোজপুরে প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা
/ ২১৯ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

পিরোজপুর অফিস : প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তির অপব্যবহারে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে এবং পিরোজপুর গণ উন্নয়ন সমিতির সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (PRSTU) প্রক্টর ড. আখতার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. রিয়াদ হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলা হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী, এডিশনাল পিপি ওয়াহিদ হাসান বাবু, মুক্তিযোদ্ধা মো. শহিদুল হক চান, শিক্ষক নেতা ঈশ্বরচন্দ্র দাস, আ. ফ. ম. রেজাউল করিম, খায়রুন নাহার রুবি, মিজানুর রহমান খোকন, সাংবাদিক হাসান মামুন ও সাংবাদিক নুরুদ্দিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় পর্যায়ের অংশীজনরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করলেও এর অপব্যবহারের ফলে প্রযুক্তি সহায়তাপ্রাপ্ত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) নতুন নতুন রূপে সমাজে ছড়িয়ে পড়ছে। এ ধরনের সহিংসতা শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরও বলেন, TFGBV প্রতিরোধ, প্রশমন ও সচেতনতা বৃদ্ধিতে সরকার, সিভিল সোসাইটি, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ডিজিটাল উন্নয়নের পাশাপাশি নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ সভা থেকে প্রাপ্ত সুপারিশ ও অভিজ্ঞতা ভবিষ্যতে নীতিনির্ধারণ এবং মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে আয়োজকরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.