মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
/ ৬৫ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে দিনাজপুর জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন কর্মশালা ও সনদপত্র বিতরণ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।শনিবার ৩১ জানুয়ারী-২০২৬ সকাল ৯টায় প্রথম দিনের কর্মশালা শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে চলে এ প্রশিক্ষণ কর্মশালা এবং ০১ ফেব্রুয়ারী রোববার দুপুর ২টায় প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। ০১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। বিশেষ করে নির্বাচনের সময় ভুয়া তথ্য, অপপ্রচার এবং গুজব ছড়িয়ে যেন জনমনে বিভ্রান্তি তৈরি করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ইউনেস্কো প্রতিনিধি শাকিল এম ফায়সাল ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণে নির্বাচনের ময়দানে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুরুত্ব পায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত নীতিমালা। এছাড়া বর্তমান সময়ের আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এ-আই )-এর ব্যবহার এবং এর মাধ্যমে ছড়ানো অপপ্রচার মোকাবিলার কৌশল নিয়েও হাতে-কলমে ধারণা দেওয়া হয়। নির্বাচনের সময় মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নির্বাচন রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিং বিষয় চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ এবং উত্তরনের উপায় সম্পর্কে জানানো, নির্বাচনী আইন ও বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া, নির্বাচন প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ বিষয়ে জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.