মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ৩০১ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা পরিবারের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান, শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত অনলাইন পোর্টাল টিভি চ্যানেলের সম্পাদক মোঃ খাঁন সেলিম রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে তাদের সক্রিয় ভূমিকা থাকা উচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাব-এর সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, দেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি সরকার প্রধানের নিকট সাংবাদিকদের জন্য সরকারি ভাতা প্রবর্তনের দাবি জানান এবং পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মাহি সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “সাংবাদিক সমাজ শুধু কলমের মাধ্যমে নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে। আজকের এই আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. বদরুল আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক-সম্পাদক মোঃ শিহাব উদ্দিন,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক মোঃ জাকির মোল্লা, দৈনিক অন্যায়ের চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক বারী,মোঃ মাহবুব হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ আতাউর রহমান, সাংবাদিক খান রফিকুল ইসলাম, আনিস মাহমুদ লিমন, খান সুমন, মোঃ মিজান, মোঃ আজহার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী ফরাজী মোক্তার, যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার ও বাবুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ব্যুরো প্রধান মোঃ সফিকুর রহমান, ঢাকা উত্তর ব্যুরো প্রধান এস. এম. রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম রাজু, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ তন্ময় চৌধুরী, মোঃ রিবণ রায়হান, মোঃ আতাউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।ইফতার পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পত্রিকা পরিবারের সার্বিক উন্নতি, সাংবাদিক সমাজের কল্যাণ এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া শেষে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীরা ইফতার গ্রহণ করেন। ইফতার পরবর্তী সময়ে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং সংগঠন দুটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.