মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ৫৪ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

আশুলিয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে আশুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রূপায়ন-ভুঁইয়া এপোরিয়াম শপিং মলের (৩য় তলা) ৩১১ নং কক্ষে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশুলিয়ার পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় ইফতার অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গীকার। এ সময় তিনি সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঐক্য ও সততা। তিনি বলেন, “একজন সাংবাদিকের কলম যখন সত্যের পক্ষে চলে, তখন সেটি সমাজের জন্য আলোর দিশা হয়ে ওঠে। আর যখন সাংবাদিকরা বিভক্ত হয়ে পড়ে, তখন সত্যের কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়।” তিনি আরও বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সাংবাদিকদেরও উচিত এই মূল্যবোধ ধারণ করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হওয়া। তিনি আশুলিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান (লিটন)। তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় কোনো পদবী বা সংগঠনের মাধ্যমে নির্ধারিত হয় না; বরং একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার সংবাদ পরিবেশনের মান, দায়িত্ববোধ এবং পেশাগত সততার মাধ্যমে। তিনি বলেন, “সংবাদপত্র, টেলিভিশন বা অনলাইন—যে মাধ্যমেই কাজ করি না কেন, আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত—সত্য তুলে ধরা।” তিনি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে আরও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও ঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জাকির আহমেদ জীবন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম। বক্তারা সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়ন, নৈতিকতা বজায় রাখা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন,এ সময় আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক নাজমুল ইসলাম, মোকাম্মেল মোল্লা সাগর, শাকিল শেখ, মোফাজ্জল হোসেন রাজু, আল-আমিন ভুঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. ফরিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল ভুঁইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে অর্ধশতাধিক রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। রমজানের পবিত্র পরিবেশে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আশুলিয়ার সাংবাদিক সমাজ এভাবে একত্রিত হয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.