মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে
Headline
Wellcome to our website...
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১
/ ০ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি পুড়ে যায়।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে দাঁড়ানো ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বনানী থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে থেকে বিষয়টি তদন্ত করছে। দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.