মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে
Headline
Wellcome to our website...
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেডের উদ্যোগে অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা
/ ১২২ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ, প্রয়োজনীয় ওষুধ এবং নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত মো: শামছুল ইসলামের কন্যা ও গার্মেন্টস কর্মী হাজেরা বেগমের মেয়ে সিফাত জান্নাত সুবহা (১৪)-এর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। তিনি বাগবাড়ী মিছিরোন নেছা জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অনুদান প্রদান করেন ঢাকা প্রেসক্লাব ও বিশ্ব আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি অন্যতম উদ্যোক্তা আওরঙ্গজেব কামাল। এ সময় তিনি বলেন, “মানবসেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সিফাত জান্নাত সুবহার পড়াশোনা যেন কোনোভাবেই অর্থের অভাবে বন্ধ না হয়, সে জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব। সে যত দূর পড়াশোনা করতে চায়, আমাদের সংগঠন তার পাশে থাকবে। কারণ শিক্ষাই পারে একটি পরিবারের ভাগ্য পরিবর্তন করতে এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে একজন অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে দারিদ্র্য ও শিক্ষাবঞ্চনার হার অনেকাংশে কমে আসবে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজহার আলী বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেড সব সময় সমাজের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, একটি শিশুর শিক্ষা নিশ্চিত করা মানেই একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা।”এ সময় সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুস আলী ও দপ্তর সম্পাদক মো. জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাভার সমাজসেবা অফিস থেকে শিক্ষার্থী সিফাত জান্নাত সুবহার আর্থিক ও পারিবারিক দুরবস্থার বিষয়টি বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেডের নেতৃবৃন্দকে অবহিত করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনটি দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.