মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ GearTrax Free[Activated] [no Virus] (x86-x64) Final GitHub Dune: Awakening Cracked Keys Skidrow Crack Bypass Steam MediaFire SmartScore Portable Windows 11 (x86x64) Tested ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ DPlot Cracked x86-x64 Patch MediaFire নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে
Headline
Wellcome to our website...
খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ বিকশিত করে: চিফ হুইপ নুরুল ইসলাম মনি
/ ৩৭ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও ইতিবাচক জীবনবোধ গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াচর্চা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের সক্ষমতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সম্ভাবনা রয়েছে। যথাযথ সুযোগ, প্রশিক্ষণ ও উৎসাহ পেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনতে সক্ষম। তাই তরুণদের খেলাধুলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। একই সঙ্গে তরুণদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রেও খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
নুরুল ইসলাম মনি বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক পরিবেশে গড়ে তুলতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়ানো দরকার। তায়কোয়ানডোর মতো শৃঙ্খলাভিত্তিক ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড়দের প্রস্তুত হতে সহায়তা করবে।
তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব খেলোয়াড়ের সাফল্য কামনা করেন এবং চ্যাম্পিয়নশিপ আয়োজনের সঙ্গে যুক্ত আয়োজক, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুর রহমান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.