বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
কক্সবাজারে তিন দিনব্যাপী রিজিওনাল লায়ন্স লিডারশিপ ইনস্টিটিউটে যোগ দিচ্ছেন জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান
/ ৩ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধ  :

লায়ন্স ইন্টারন্যাশনালের নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘রিজিওনাল লায়ন্স লিডারশিপ ইনস্টিটিউট’ (RLLI)-এ অংশগ্রহণ করতে কক্সবাজার যাচ্ছেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের অধীনস্থ ৩১৫বি ডিস্ট্রিক্টের জোন চেয়ারপারসন এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সহ-সভাপতি। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী ১৯ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত কক্সবাজারের ডলফিন মোড়ে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন হোটেলে ২০২৬-২০২৭ লায়ন্স বর্ষের কার্যনির্বাহী ও সংশ্লিষ্ট নেতৃত্বের জন্য এই প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের উদ্দেশ্যে লায়ন শেখ মোস্তাফিজুর রহমান আগামীকাল রাতে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজারের পথে রওনা হবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে আন্তর্জাতিক ও স্থানীয় অভিজ্ঞ ফ্যাকাল্টি সদস্যরা প্রশিক্ষণ পরিচালনা করবেন। লায়ন্স সংগঠনের নেতৃত্বের গুণাবলি বিকাশ, সাংগঠনিক ব্যবস্থাপনা, সদস্যদের মধ্যে সমন্বয়, কার্যকর যোগাযোগ, দল পরিচালনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য টুইন-শেয়ার ভিত্তিতে আবাসন এবং তিন দিনের সব বেলার খাবারের সুব্যবস্থা রাখা হয়েছে। ফলে প্রশিক্ষণার্থীরা আবাসন ও খাবারের বিষয়টি নিয়ে চিন্তামুক্ত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে মনোযোগ দিতে পারবেন।

মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের আওতাধীন সাতটি ডিস্ট্রিক্ট—৩১৫এ১, ৩১৫এ২, ৩১৫এ৩, ৩১৫বি১, ৩১৫বি২, ৩১৫বি৩ ও ৩১৫বি৪ থেকে প্রতিটি ডিস্ট্রিক্টের ১০ জন করে মোট ৭০ জন অংশগ্রহণকারীকে এ প্রশিক্ষণ ইনস্টিটিউটে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট কর্মকর্তাদের মাধ্যমে অংশগ্রহণকারীদের নাম চূড়ান্তকরণ এবং নির্ধারিত রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় তথ্য মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের অফিসে জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত যোগাযোগের জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা lionsmd315@gmail.com।

লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক মানের নেতৃত্ব প্রশিক্ষণ একজন লায়ন নেতার ব্যক্তিগত দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি লায়ন্স আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

কক্সবাজারে এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের আগে সময়ের স্বল্পতার কারণে অনেক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে সবার কাছে দোয়া, আশীর্বাদ ও শুভকামনা কামনা করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে নতুন অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা অর্জনের মাধ্যমে লায়ন্স সংগঠনের সেবামূলক ও মানবিক কার্যক্রমে আরও কার্যকর অবদান রাখতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.