শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে সহিংসতা-নাশকতা: ঢাকায় ৫৩৭ গ্রেপ্তার, সাবেক মন্ত্রী-এমপিসহ আটক একাধিক নেতা উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নেতৃত্বের দক্ষতা ও মানবসেবার প্রত্যয়ে কক্সবাজারে  লায়ন শেখ মোস্তাফিজুর রহমান ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কক্সবাজারে তিন দিনব্যাপী রিজিওনাল লায়ন্স লিডারশিপ ইনস্টিটিউটে যোগ দিচ্ছেন জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
Headline
Wellcome to our website...
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি
/ ১ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধ  : বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে অতীতের ছাত্ররাজনীতির অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শিক্ষাজীবনে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নানা বিধিনিষেধ থাকলেও তাঁরা গোপনে রাজনৈতিক চর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শিক্ষার্থীদের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।দেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানো প্রয়োজন, যাতে শিক্ষা দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে, সেগুলো জাতীয় উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কতটা অবদান রাখছে, তা যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি। রাষ্ট্রপতি মনে করেন, একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষিত, নৈতিকতাসম্পন্ন এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত প্রজন্ম তৈরি করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাও তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্ম দেশ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.