মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
যশোরের কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের সাথে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী জোটের মতবিনিময়
/ ২৭২ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:০৮ অপরাহ্ন

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (যশোর-৬) কেশবপুরে ধানের শীষ” এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সাথে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী জোটের আয়োজনে (২২ শে নভেম্বর ২০২৫) শনিবার সকালে পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ও-ই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা সম্মলিত শিক্ষক কর্মচারী জোটের আহবায়ক সহকারি অধ্যাপক মোঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ)। সম্মলিত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব আব্দুল গফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেশবপুর পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সুমন প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.